• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোরে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোর শহরের বেজপাড়া এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে রুদ্র (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বেজপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রুদ্র, এলাকার সাধন বসুর ছেলে এবং যশোর তিনি একটি টেকনিক্যাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে রুদ্র মায়ের কাছে টাকা চায়। টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করে সে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুদ্রকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd