• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে জমি বিরোধে দোকানঘর-বসতবাড়ী ভাঙচুর, এলাকায় উত্তেজনা

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর কেশবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দোকানঘর ও বসতবাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর পৌরসভার ভোগতী কালাবাশার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোগতী এলাকার মোকাম গাজী ও নূর ইসলাম গাজীর মধ্যে প্রায় ৬ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে নূর ইসলাম গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল মোকাম গাজীর দোকানঘর ও বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ভুক্তভোগী মোকাম গাজীর দাবি, তিনি উক্ত জমির মালিকানা দাবি করে ২০২৩ সালে যশোর জজ কোর্টে দেওয়ানি মামলা করেন এবং সম্প্রতি আদালতের রায়ে তার পক্ষে রায় আসে। অন্যদিকে, নূর ইসলাম গাজী একই জমি নিয়ে ১৪৪ ধারায় মামলা করলেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তা খারিজ করে দেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd