• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

মনিরামপুরে নারীকে মারধর ও টাকা আত্মসাতের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর মনিরামপুর উপজেলার পলাশী গ্রামে আম্বিয়া বেগম নামের এক নারীকে মারধর, টাকা আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী।
প্রেসক্লাব যশোরে মিলনায়তনে লিখিত অভিযোগে আম্বিয়া বেগম জানান,তার মেয়ে জুই খাতুনের বৈবাহিক বিচ্ছেদের পর কাবিনের ৫০ হাজার টাকা এবং খোরপোষ বাবদ ১৫ হাজার টাকা মোট ৬৫ হাজার টাকা বিবাদী মেহেদীসহ তার সহযোগীদের জিম্মায় রাখা হয়। পরবর্তীতে তারা ওই টাকার মধ্যে ৩৪ হাজার ৫০০ টাকা দুই কিস্তিতে পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা পরিশোধ না করে টালবাহানা করে আসছে।
তিনি অভিযোগ করেন,পাওনা টাকা ফেরত চাইলে গত ৩১ মার্চ ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে বিবাদীরা তার বাড়ির সামনে এসে তাকে মারধর করে। এসময় তার মেয়ে জবা (১৩) বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয় এবং ক্ষতি ও ভয় ভীতির হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে আম্বিয়া বেগম, আরো অভিযোগ করেন, বিবাদীরা টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিয়েছে এবং ভুক্তভোগী পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদেরও হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd