• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ 

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের শার্শা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নুর ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে শার্শা বড় নিজামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নুর ইসলাম ওই গ্রামের মৃত হাজী শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মুক্ত (৫০) ও রফিকুল ইসলাম (৭৩) সংঘবদ্ধভাবে নুর ইসলামের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে, এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে নুর ইসলাম যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd