• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

পাম্প থেকে জোর করে তেল নেয়ার অভিযোগঃ যশোর যুবদলের দুই নেতাকে  বহিষ্কারের একদিন পর প্রত্যাহার 

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
পাম্প থেকে জোর করে তেল নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করার একদিন পর সে আদেশ প্রত্যাহার করে নিয়েছে যশোর জেলা যুবদল।মঙ্গলবার (৩১ মার্চ) যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা স্বাক্ষরিত এক বিবৃতিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেছেন, সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদারকে গত ৩০ মার্চ সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারটি সঠিক প্রক্রিয়ায় সম্পাদন হয় নাই। এই কারণে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর রহমান তুহিনকে আগামী তিন দিনের মধ্যে সঠিক তদন্ত করে প্রকৃত ও বিষয়টি জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব এর কাছে লিখিত ভাবে উপস্থাপন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে তারা ( এই দুই নেতা) যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে প্রভাব খাটিয়ে জোরপূর্বক জ্বালানি তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে খোলাবাজারে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে ২৯ মার্চ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) তাদের বহিষ্কার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd