• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর শার্শায় গ্যাস ট্যাবলেট সেবন,নারীর মৃত্যু

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের শার্শা উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে তাসলিমা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাসলিমা কাশিপুর গ্রামের মুক্তার সরদারের স্ত্রী। তিনি পূর্ব থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চতুর্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

যশোরের মনিরামপুরে জমি বিরোধে ভাইদের কুড়ালের কোপে আহত ১
যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইয়ের কুড়ালের আঘাতে শফিকুল ইসলাম রনি (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে মনিরামপুর রাজগঞ্জ মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম রনি ওই গ্রামের মৃত তোফায়েল দফাদারের ছেলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল তার বড় ভাই রবিউল ইসলাম (৪৫) ও মুকুল (৪৩)-এর সঙ্গে। এর জেরে ঘটনার দিন বিবাদীরা রনির বাড়িতে এসে তাকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd