• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর শহরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলার বেজপাড়া টিভি ক্লিনিক মোড় এলাকার সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বাসিন্দা সোহাগ, রনি, হানিফ, বাবুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে দেশের তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং অনেক পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়ছে। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো সমাজ ও জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক দেশে প্রবেশ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকায় মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd