• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রয়েল মেডিকেল সার্ভিসেসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আহ্ান নিউজ২৪ :
পবিত্র রমজান মাস উপলক্ষে যশোরে রয়েল মেডিকেল সার্ভিসেসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ রমজান) প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ তৌহিদুল আলম, আদ্-দীন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. কাজী জামির হোসেন এবং যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সনোলজিস্ট ডা. জান্নাতুল মোবাচ্ছারা, ডা. সৈয়েদা সাদিয়া শারমিন, গাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, রয়েল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, পরিচালক তারিফ মাহমুদ তুহিন, বসুদেব কর্মকার এবং প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd