আহবান নিউজ২৪ :
আজ ৭ মার্চ ২০২৬’ ১৭ রমজান ১৪৪৭’ পার্কভিউ কমিউনিটি সেন্টারে বিকাল ৫টায় খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার উদ্যোগে নিজ কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে,
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬, ৮৭,যশোর -৩(সদর) আসনের প্রতিদ্বন্দ্বীপ্রার্থী, নিজামদ্দিন অমিত বলেন,
গোটা বিশ্বে আজ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ব পরিবেশের কারণে দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান দেশের এই ক্লান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। আমাদের ভুলে গেলি চলবে না আমরা সকলেই বাংলাদেশী। জাতি বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বর্তমান ক্লান্তিকালে যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার জাহিদ হাসান, ফরহাদ শেখ,রেজওয়ান বাবু, রাজু মোল্লা,সিদ্দিকী প্রমুখ।