• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না; চাকুসহ আটক যুবক পুলিশের হাতে যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

যশোর-২ আসনে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের রয়েছে। তবে কেউ আক্রমণ করতে এলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। হামলার শিকার নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ হামলা করতে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। ভুক্তভোগীদের পাশে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
শনিবার (৭ মার্চ) যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন এবং আহতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। ডা. মোসলেহ উদ্দীন ফরিদ যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য।
পরিদর্শনকালে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। তবে কেউ আক্রমণ করতে এলে তা প্রতিহত করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। একজন ভোটার তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা করছেন। এ সময় তিনি জানান, তার নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে প্রায় তিন হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ও পরে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় বেশ কয়েকটি পরিবার নির্বাচনী সহিংসতার শিকার হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুনসহ জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd