• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে আগামী শুক্রবার থেকে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া শহরের অন্যান্য সব ধরনের দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চেম্বারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়া জরুরি। তাই ব্যবসায়িক কার্যক্রমে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, এসি ও অন্যান্য যন্ত্র চালু রাখা থেকে বিরত থাকতে হবে। সবাই সচেতন হলে বিদ্যুতের অপচয় কমবে এবং ব্যয়ও অনেকাংশে কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন,শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে আনতে হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশগত দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় সিদ্ধান্ত হয়,পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত শপিংমল ও কাপড়ের দোকানগুলো স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখা হলেও অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যেই বন্ধ রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান ব্যবসায়ীরা।
সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকোর যশোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,চেম্বারের সহসভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd