• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

এমপিও শিক্ষক- কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আহবান ডেস্ক:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা আরো ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা দেয়া হলেও প্রস্তাব অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ যুক্ত হতে পারে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উৎসব ভাতা বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে। এতে সরকারের অতিরিক্ত ২০০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন শতভাগ উৎসব ভাতা দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎসব ভাতা ১০ শতাংশ বাড়াতে সরকারের অতিরিক্ত ২০০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, প্রতিমাসে তিনটি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল-কলেজ- মাদরাসা মিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে বেতন-ভাতার সরকারি অংশ হিসেবে ১১শ কোটি টাকা দেয়া হয়। চেক ছাড়ের পর বিল তৈরি করে প্রতিষ্ঠানগুলো ব্যাংকে পাঠায়। তবে ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতনের টাকা পান। কিন্তু এখনো কারিগরি ও মাদরাসা শিক্ষকরা ইএফটির আওতায় আসেননি।

এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীরা গত বছরের শুরু থেকে আন্দোলন শুরু করেন উৎসব ভাতা বাড়ানোর জন্য। দীর্ঘ সময় আন্দোলনের পর ২০২৫ খ্রিষ্টাব্দের মে মাসে অন্তবর্তী সরকার ঘোষণা দেয় ২৫ শতাংশ থেকে উৎসব ভাতা ৫০ শতাংশে উন্নীত করার। সে অনুযায়ী ২০২৫ খ্রিষ্টাব্দের জুন মাসে ঈদুল আজহার ৫০ শতাংশ হারে উৎসব ভাতা দেয়া হয়।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এতে স্কুলের ৩ লাখ ৩ হাজার ৪৫৪ জন কর্মচারীর বেতনের মোট পরিমাণ ৭৪২ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ২১৯ টাকা ৬২ পয়সা। আর কলেজ ৮৭ হাজার ৭৯৫ জন কর্মচারীর বেতনের মোট পরিমাণ ২৮৯ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৮৬ টাকা ৬ পয়সা। সর্বমোট ১ হাজার ৩২ কোটি ২৪ লাখ ৮০ হাজার ৩০৫ টাকা ৬৮ পয়সার ছাড়ের অনুমোদন দেয়া হয়। তবে আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা ছাড় হয়নি।

 

 

 

 

 

সুূত্র :আমাদের বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd