• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খোমেনি হত্যার প্রতিবাদে  যশোরে বিক্ষোভ সমাবেশ  যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি যশোরে হিট ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও হুইলচেয়ার বিতরণ যশোরে ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লক্ষাধিক  টাকা ছিনতাই যশোর শার্শায় ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে অভিযানে বার্মিজ চাকুসহ যুবক আটক যশোরে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান যশোরের অভিযানে আলমগীর হত্যা মামলায় মনিরুল গ্রেফতার,ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের প্রতি আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি ইরানে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যশোরে 

প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবাস ডেস্ক:

প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি।

আজ শনিবার দুপুরের পর তিনি তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেছেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বিকেল সোয়া ৫টার দিকে তিনি জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা বাড়িটি ছেড়ে দিয়েছেন বলে তার কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল। সেগুলোও তিনি নিয়ে গেছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ড. ইউনূস যমুনা ছেড়ে দেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। চলে যাওয়ার সময় যমুনার কিছু কর্মচারী–কর্মকর্তা তাকে বিদায় জানান। পরে তিনি তাদের বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েন। এখন থেকে তিনি তার গুলশানের নিজের বাসভবনে থাকবেন বলে জানা গেছে।

সুূত্র  : সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd