• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে পাঠানো হলো ৪৬ আসামি যশোরের শার্শায় নির্মাণ শ্রমিক আহত যশোর বোর্ডে এইচএসসির সাত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১৫৬, বহিষ্কার ১ যশোর সফরে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না; চাকুসহ আটক যুবক পুলিশের হাতে যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

যশোরে বিএনপির ইফতার মাহফিল

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ২৪ :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থেকে যশোরকে মুক্ত করা দলের রাজনৈতিক অঙ্গীকার।
শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের হোটেল ওরিয়ন চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে রাজনৈতিক অঙ্গীকার করেছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদের প্রথম সভায় কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের সুদ ও আসল মওকুফে সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগে চালু করা হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ভাতা পবিত্র ঈদুল ফিতরের আগেই কার্যকর করা হবে। পর্যায়ক্রমে তাদের উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও এ সুবিধার আওতায় আসবেন।
যশোরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমে অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা লাঘবের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম–এর রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd