• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ঝিকরগাছা উপজেলায় প্রথম স্থানে আকিজ কলেজিয়েট স্কুল

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ২৪ :

অষ্টম শ্রেনির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ঝিকরগাছা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে আকিজ কলেজিয়েট স্কুল।
২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ঝিকরগাছা উপজেলার নাভারণে অবস্থিত আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আকিজ কলেজিয়েট স্কুল ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৯ জন ট্যালেন্টপুলে এবং ২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বসিত।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ফাতিমা ফারহানা আফিফা জানায়, ‘এই সাফল্যে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা মায়ের দোয়ার অবদানকে তুলে ধরে আফিফা। ভবিষ্যত সফলতা ধরে রাখতে সবার কাছে দোয়া প্রার্থী সে।’
শিক্ষকরা বলেন,আমাদের স্কুলের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি অন্যতম। আমাদের শিক্ষার্থীরা একাডেমিক ফলাফলে যেমন শীর্ষে তেমন খেলাধুলা, নৈতিক শিক্ষা, নিয়মানুবর্তিতা, বিজ্ঞান চর্চাসহ বিভিন্ন রকম কো-কারিকুলাম কার্যক্রমে পারদর্শি।
প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর মো: রবিউল হক বলেন, আমাদের প্রতিষ্ঠানের সভাপতি ডা. শেখ মহিউদ্দিনের দিক-নির্দেশনায় যাবতীয় শৃঙ্খলা বজায় রেখে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালিত করে থাকি। ফলে আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য অর্জন করতে পারছে।
অধ্যক্ষ মো: কামরুজ্জামান বলেন, ঈর্ষনীয় এই ফলাফল প্রাপ্তিতে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি আমাদের অভিভাবকরাও সন্তুষ্ট। বিষয়টি ইতোমধ্যে ঝিকরগাছা উপজেলায় আলোচনার জন্ম দিয়েছে। এই ফলাফল পেয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের উপহার প্রদান করছেন বলেও আমরা জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd