• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সাংবাদিক পরিবারের চার শিক্ষার্থীর কৃতিত্বে অভিনন্দন

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ২৪ :
সাংবাদিক ইউনিয়ন যশোর পরিবারের চার শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
এর মধ্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য দৈনিক লোকসমাজের আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (মীম) যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের অপর সদস্য,দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার ফিরোজ গাজীর মেয়ে ফাইজা নওশিন অরনি যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের যশোর ব্যুরোপ্রধান তৌহিদ জামানের পুতনি ওয়ারিশা জামান অর্ষা যশোর শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। অর্ষার বাবার নাম মহিউদ্দিন মোহাম্মদ মাহমুদুজ্জামান।
দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনের মেয়ে পারশা আনজুম আভা যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, কার্য নির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd