• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যবিপ্রবিতে ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, একাডেমিক জীবনে এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যে অনুপ্রেরণা জোগায়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এ স্বীকৃতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—অণুজীববিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ ও সাইফুল ইসলাম; ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা ও রহিমা আফরোজ রুম্পা; জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মুন্নি আক্তার ও পল্লব সিংহ; এবং ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd