• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

দেয়ালিকা সাহিত্যের আয়না’ বিএসপির দেয়ালিকা স্বরবর্ণ’র সপ্তাহব্যাপী প্রদশনী শুরু

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ২৪ :
দেয়ালিকাকে সাহিত্যের আয়না বলা হয়। যে অঞ্চলে দেয়ালিকার প্রকাশনা বেশি, সে অঞ্চলে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বেশি হয়।
স্কুল ও কলেজের শিক্ষাথর্ীরা দেয়ালিকার সাহিত্য চর্চা করে তার জন্য আমাদের এখনই সজাগ হতে হবে। নতুবা আগামী প্রজন্ম শিল্প সাহিত্য সংস্কৃত থেকে দূর চলে যাবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যশোর ইন্সটিটিউটে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রকাশিত ‘স্বরবর্ণ’ প্রদশনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কবি অরুণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ড. শাহনাজ পারভীন, চিত্রশিল্পী কৃষি গৌতম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরবর্ণ এর সম্পাদক ও বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বেশি বেশি করে দেয়ালিকা প্রকাশের আহবান জানিয়ে আরো বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু, কবি মঞ্জুয়ার সোনালী।
এসময় উপস্থিত ছিলেন, এডিএম রতন, ভদ্রাবতী বিশ্বাস, আহমেদ মাহবুব ফারুক, রেবেকা টপি, বকুল হক, এম এ কাসেম অমিয়, সঞ্জয় নন্দী, শাহরিয়ার সোহেল, শহিদুজ্জামান মিলন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিএসপির নিজস্ব কার্যালয়ে একুশের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ রাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd