• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আহবা নিউজ২৪ :
 দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শনিবার বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করছিলেন। এখন পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা নাসিমুল গনি।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকারী তিনি ১৯৮৩ সালে রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৫ সালে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মাঠ প্রশাসনে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং বিটিভির মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ওএসডি থাকার পর ২০১৩ সালে তিনি অবসরে যান। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার তাকে পুনরায় দায়িত্বে আনে। প্রথমে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তাকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd