• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আচরণবিধি লঙ্ঘনে শৈথিল্য নয় — ডিসি

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর-৩ সদর আসনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা সাফফয়াত আরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, এবারের নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এবারের নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভোটগ্রহণে দায়িত্বরত সবাইকে ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণসহ নির্বাচনকালীন করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd