• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোরে দশম গ্রেডভুক্ত সহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদন বহাল রাখার দাবিতে বিক্ষোভ

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

যশোরে দশম গ্রেডভুক্ত সহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদন বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে সামনে মুজিব সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা জানান,দীর্ঘদিন ধরে এই পদটি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকলেও সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে, যা ডিপ্লোমাধারীদের কর্মসংস্থানে সংকট সৃষ্টি করবে। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এসময় প্রেসক্লাব যশোরের সামনে সড়কে সাময়িক যানজট হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd