• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন প্রতিষ্ঠায় যশোরের মানববন্ধন

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সরকারি-বেসরকারি খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সনাক যশোরের সভাপতি প্রফেসর শাহীন ইকবালের নেতৃত্বে মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ‘দুর্নীতি থামান’, ‘স্বচ্ছতা নিশ্চিত করুন’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ান’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ুশক্তির মতো পরিবেশবান্ধব উৎসগুলোর দিকে নজর দেওয়া জরুরি।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা সংহতি প্রকাশ করে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd