• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মক ভোটিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এবং নিজে মক ভোট প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ ও তরুণ সমাজ আজ ভোট দিতে আগ্রহী। গণভোটই স্বৈরাচার প্রতিরোধের পথ এবং নতুন বাংলাদেশ গড়ার সনদ। তিনি নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd