• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খোমেনি হত্যার প্রতিবাদে  যশোরে বিক্ষোভ সমাবেশ  যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি যশোরে হিট ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও হুইলচেয়ার বিতরণ যশোরে ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লক্ষাধিক  টাকা ছিনতাই যশোর শার্শায় ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে অভিযানে বার্মিজ চাকুসহ যুবক আটক যশোরে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান যশোরের অভিযানে আলমগীর হত্যা মামলায় মনিরুল গ্রেফতার,ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের প্রতি আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি ইরানে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যশোরে 

যশোরে তীব্র এলপিজি গ্যাস সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

সারা দেশের মতো যশোর জেলাতেও ভয়াবহ আকার ধারণ করেছে এলপিজি গ্যাস সংকট। সেনা কল্যাণ সংস্থার সিলিন্ডার ছাড়া বড় কোনো কোম্পানির এলপিজি গ্যাস বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন খুচরা বিক্রেতারা।
তারা জানান, কয়েকদিন আগে সীমিত পরিসরে অতিরিক্ত দামে গ্যাস মিললেও গত তিন দিন ধরে অনেক ডিলার পুরোপুরি সরবরাহ বন্ধ করে দিয়েছে। বছরের শুরু থেকেই সরকারি নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। টানা দুই সপ্তাহ ধরে চলা এই সংকটে শহরের বিভিন্ন এলাকা ও দোকানে গ্যাস সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে।
ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিলে গ্যাস মিলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে যশোরে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা বা তারও বেশি দামে।
সংকটের কারণে শহরের বাসাবাড়িতে গ্যাসের জন্য হাহাকার চলছে। রান্নাবান্না ও গোসলের জন্য পানি গরম করাও কঠিন হয়ে পড়েছে। যশোর শহরে মাটির চুলার ব্যবহার প্রায় নেই বললেই চলে। এই সুযোগে এক শ্রেণির সিলিন্ডার ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুটছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে যশোরের প্রায় ৮০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ ও দোকানে রান্না হয় গ্যাসের চুলায়। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসব ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে সিলিন্ডার মজুদদার ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তা ও ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd