
আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার স্বল্পব্যয়ে মানসম্মত চিকিৎসা ও পুনর্বাসন সেবা দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। ২০১৮ সালে ব্যাচেলর অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালুর মাধ্যমে যাত্রা শুরু করে কেন্দ্রটি বর্তমানে স্ট্রোক ও নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, জয়েন্ট ও মাংসপেশির ব্যথা, শিশু ও ক্রীড়া ইনজুরি চিকিৎসাসহ নিয়মিত আউটডোর সেবা দিচ্ছে। গ্রামে-গঞ্জে ফ্রি হেলথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে মানবিক সেবাও সম্প্রসারিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা ও সমাজসেবার সমন্বয়ে কেন্দ্রটির পরিসর ভবিষ্যতে আরও বাড়ানো