• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন খুলনা, নারী বিভাগে ঝিনাইদহ 

Reporter Name / ৭০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে, খুলনা জেলা দল। রানার্সআপ হয়েছে সাতক্ষীরা জেলা। বৃহস্পতিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৯ পয়েন্ট। প্রথমার্ধে ১৯-১০ পয়েন্টে এগিয়ে থাকা খুলনা জয় পায় ৪১-২২ পয়েন্টে। একই মাঠে নারী বিভাগে শিরোপা জিতেছে ঝিনাইদহ
জেলা।
তারা ২৪-১৮ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দল সুযোগ করেছে নিয়েছে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়। প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১৫টি জেলা অংশ গ্রহন করে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেরা ক্যাচার হয়েছেন খুলনার আশরাফুল, সেরা রাইডার সাতক্ষীরার নাইম শেখ ও সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার সুমন। নারী বিভাগের সেরা ক্যাচার হয়েছেন নড়াইলের সোনালী, সেরা রাইডার ঝিনাইদহের রুনা খাতুন ও সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ইভা। খেলা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সদস্য নিবাস হালদার, সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক মাহাতাব নাসির পলাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd