• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

দিনব্যাপী নানা আয়োজনে জাগরণী চক্র ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বুধবার (৭ জানুয়ারি) যশোর শহরের মুজিব সড়কে সংস্থার প্রধান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উদযাপনের অংশ হিসেবে সকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উদ্বোধনে জাগরণ শোভাযাত্রা বের করা হয়। সংস্থার সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। পরে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আর্টক্যাম্প, শিশুদের গল্প শোনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুবিধাভোগীদের জীবনকথা উপস্থাপন এবং গুণীজন ও দীর্ঘদিনের কর্মীদের সম্মাননা প্রদান। বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd