• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া পণ্য বিক্রির তথ্য দেখিয়ে কমিশনের নামে ৬ লাখ টাকা আত্মসাত মামলা 

Reporter Name / ১৮৮ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া পণ্য বিক্রির তথ্য দেখিয়ে কমিশনের নামে ৬ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়া পালং গ্রামের নুরুল হকের ছেলে মোবারক হোসেন (২২)–কে আসামি করা হয়েছে।

মামলার বাদী যশোর শহরের উপশহর এফ ব্লকের বাসিন্দা শেখ আসিফ (২৩) অভিযোগে উল্লেখ করেন, অনলাইনে পণ্য বিক্রির জন্য তিনি শপিফাই অ্যাকাউন্ট চালু করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর আসামি নিজেকে “মাল্টিপল নেটওয়ার্ক” নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত দাবি করে পণ্য বিক্রির প্রস্তাব দেন এবং ২০ শতাংশ কমিশনের শর্তে কাজ শুরু হয়। পরে ভুয়া সেল দেখিয়ে প্রোডাক্ট শিপিংয়ের নামে বিভিন্ন সময় তার কাছ থেকে মোট ৬ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়।

পরবর্তীতে কোনো অর্থ ব্যাংকে না আসায় যোগাযোগ করলে আসামি যোগাযোগ বন্ধ করে দেন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, মামলার কপি হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd