• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
 বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর পৃষ্ঠপোষকতায় ও যবিপ্রবির বিজ্ঞান অনুষদের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড.হোসেন আল মামুন।
যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন,বিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বিজ্ঞান অনুষদের ডিন ও যশোর অঞ্চলের আহ্বায়ক ড. মো. কোরবান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd