• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে সাংবাদিক শহিদ জয়’র স্ত্রীর মৃত্যু জানাজা শেষে দাফন কারবালায়

Reporter Name / ২১৮ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ:
যশোরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সাবেক সভাপতি শহিদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান,আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুর সংবাদ শুনে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।
মরহুমার নামাজে জানাজা বুধবার জোহরের নামাজের পর ঝুমঝুমপুর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে যশোর কারবালা গোরস্থানের দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর তিনি হঠাৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে আইসিইউ ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার রবিউল ইসলাম তুহিন জানিয়েছেন, শামীমা আক্তার ব্রেনস্ট্রোকের পর নিউমোনিয়া আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শামীমা আক্তারের এই অকাল প্রয়াণে পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাতে বাড়িতে লাশ নিয়ে যাওয়ার সাথে সাথে আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা শেষবারের মতো মরহুমাকে দেখতে বাড়িতে ভিড় জামান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোর,সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে, সাংবাদিক নেতা শহিদ জয়ের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd