• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়: মির্জা ফখরুল

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়, যা জাতি কখনো পূরণ করতে পারবে না।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, ‘এ সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, তা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করেছিলাম, ঠিক আগের মতই আবারো তিনি সুস্থ হয়ে উঠবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ ভোর ৬টায় আমাদের ‘গণতন্ত্রের মা’ ও জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক, এই ক্ষতি, অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না।’

তিনি মন্তব্য করেন, খালেদা জিয়ার মৃত্যুতে কেবল বাংলাদেশের রাজনীতিতেই নয়, বরং বিশ্বজুড়ে গণতান্ত্রিক আন্দোলনেও একটি বিশাল শূন্যতা তৈরি হলো।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান, আজ মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

 

 

 

 

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd