• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা  ছড়ালো বিটিএইচ’র শিশু শিক্ষার্থীরা 

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি :
গত কয়েকদিন ধরে যশোরে রোদের দেখা নেই। পৌষের হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। দিনভর মেঘলা আকাশ ও কুয়াশাচ্ছন্ন চারপাশ। সেই সাথে বইছে হি-হি কাঁপুনি তোলা হিমেল বাতাস। আর এমন শীত-বৈরী আবহাওয়ায় উষ্ণতা ছড়াতে শ্রমজীবী মানুষের মাঝে শীত নিবারণের উপকরণ বিতরণ শুরু করেছে ব্রাদার টিটোস হোমের (বিটিএইচ) শিক্ষার্থীরা। নিজেদের তৈরি হস্তশিল্প বিক্রির টাকায় কম্বল বিতরণ করছে।
সোমবার বিকেলে শহরের লালদিঘির পাড়ে স্কুলটির সামনে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা এদিন রিঙ্া, ভ্যান ও ইজিবাইক চালকসহ শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দেয়।
ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীদের বছরভর হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বাড়িতে বসে শিক্ষার্থীরা অসংখ্য ক্রাফটস্ তৈরি করে। তিনি বলেন, এখানকার ছোট ছোট বাচ্চারা কাগজ, শোলা, আইসক্রিমের কাঠি ও অন্যান্য জিনিস দিয়ে দৃষ্টিনন্দন ‘ক্রাফট’ বানায়। যেগুলো বড়দেরও চমকে দেয়। শিশুদের তৈরি এসব শিল্পকর্ম নিয়ে প্রতিবছর আমরা একটি এঙ্িিবিশন করি।
ব্রাদার টিটো আরো জানান, গত ৬ ডিসেম্বর বার্ষিক হস্তশিল্প প্রর্দশনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়। এই আয়োজন থেকে শিশুরা তাদের হস্তশিল্প সামগ্রী ও নিলামে ১৪টি টিশার্ট বিক্রি থেকে ৩১ হাজার ৫০ টাকা উপার্জন করে। সেই টাকায় শীত নিবারণের উপকরণ কেনা হয়েছে। শিশুরা নিজ হাতে রিঙ্া চালকসহ শ্রমিক শ্রেণির মাঝে কম্বল বিতরণ শুরু করেছে।
রিঙ্া চালক নজরুল বিশ্বাস বলেন, শিশুরা তাদের নিজেদের উপার্জিত টাকায় আমাদের মতো শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে। প্রচন্ড এই শীতের সময় কম্বলটি পেয়ে খুব উপকার হয়েছে।
ব্রাদার টিটো জানান, গত ৬ ডিসেম্বর স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। সংগৃহীত এই অর্থ সমাজের কল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দঁাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের টাকায় ১৪২টি কম্বল কিনে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd