• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় যবিপ্রবি উপাচার্য

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন,“স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। আমরা ভেবেছিলাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ ও ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি পাবো। আমাদের চিন্তা ও যুক্তির জায়গা প্রশস্ত হবে। কিন্তু আমরা দেখলাম যুক্তি নয় একটি অশুভ শক্তি বুলেট দিয়ে আমাদের যুক্তিগুলোকে থামানোর অপচেষ্টা করছে। তাদের এই ঘৃণ চেষ্টার ফলস্বরুপ দেখা গেলো ওসমান হাদির ওপর নৃশংস আক্রমণ এবং গুলি। আমরা বিশ্বাস করি অস্ত্র দিয়ে প্রতিবাদী কন্ঠস্বর দমানো যায়না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি করে গণমানুষের কন্ঠস্বর দমানো যায়নি, আগামীতেও যাবে না।”
 শুক্রবার ১৯ ডিসেম্বর যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং যবিপ্রবি ডিবেট ক্লাবের আয়োজনে ‘সেইলর প্রেজেন্ট দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে নীরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দুই দিনব্যাপী জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতায় ৩২ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। এবারের স্লোগান ‘যুক্তির যুদ্ধে হোক চিন্তার মুক্তি।’
অনুষ্ঠনে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, যুক্তির মধ্য দিয়ে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। পরস্পরের মধ্যে বন্ধুত্ব অটুট রেখে অন্যের মতের উপর শ্রদ্ধা রেখে যুক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ ও উন্নত দেশ বিনির্মাণ প্রসঙ্গে তিঁনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে আমাদের শহীদদের যে ত্যাগ, তা আমরা লালন করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমি মনে করি। কোনো অশুভ শক্তি ন্যায়ের শক্তিকে রুদ্ধ করার ক্ষমতা রাখে না। আমরা চাই বাংলাদেশে সংগঠিত সকল অপকর্ম, অশুভ তৎপরতা বন্ধ করে যুক্তির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভকামনা জানান তিনি।
যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি ও দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক শাহাবাজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আমিন শেখসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির ডিবেট ক্লাবের রিফাত রায়হান ও সায়মা রহমান তিশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd