• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম কারাগারে

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে যশোরের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে,গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় যুবলীগের একটি মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে শাহারুল ইসলামকে আসামি করা হয়।
এর আগে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানা পুলিশ শিশু মেলা এলাকা থেকে শাহারুল ইসলামকে আটক করে। পরে ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। আটকের বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানা পুলিশ যশোরের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়।
আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার যশোর আদালত তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd