• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলিম আটক

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে নিজ এলাকা নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারীগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আলিম ওই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন বলে সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ওসি মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান,জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিবির এই কর্মকর্তা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd