• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ইসির নির্দেশে যশোরে ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় যশোরে আগাম প্রচার সামগ্রী অপসারণ শুরু হয়েছে। শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড খুলে নেওয়ার কাজ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে দলটি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যানার, ফেস্টুন, পোস্টার, গেট ও তোরণসহ সব আগাম প্রচার সামগ্রী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এই নির্দেশনার পর শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে যশোর শহরের চৌরাস্তা মোড় থেকে অপসারণ কার্যক্রম শুরু হয়। বিএনপি নেতারা জানান, জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে প্রচার সামগ্রী অপসারণ চলছে এবং সন্ধ্যা ৬টার মধ্যেই কাজ শেষ করা হবে।
এদিকে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিজ নিজ প্রচার সামগ্রী অপসারণে কাজ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd