• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত

Reporter Name / ২১১ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের বি. সরকার মেমোরিয়াল হল (তসবির মহল) এ অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সমন্বয়ক হাসিনুর রহমান।
কনভেনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা এম এ রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম নেতা জিল্লুর রহমান ভিটু ও আবু হাসান।
বক্তারা বলেন,দেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দমন–পীড়ন ও বৈষম্যের মধ্যে রয়েছে। সাম্প্রতিক গণ–অভ্যুত্থনের পরও জনগণের ন্যায্য প্রত্যাশা পূরণ হয়নি, বরং সাম্রাজ্যবাদী ও উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রভাব আরও বাড়ছে। এ পরিস্থিতিতে শ্রমিক, কৃষক, গরিব ও মধ্যবিত্তসহ দেশের ৯৫ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায় বাম–প্রগতিশীল শক্তির ঐক্য গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও জানান, জনগণের অংশগ্রহণে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জনতার মতামতের ভিত্তিতে ‘জনতার সনদ/ইশতেহার’ প্রণয়ন করা হবে এবং যৌথ নেতৃত্বে পরিচালনা কমিটি কাজ করবে। সব গণতান্ত্রিক, প্রগতিশীল দল–সংগঠন ও ব্যক্তিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
নেতারা প্রশ্ন তোলেন,বর্তমান সরকার যদি দেশের আইন–শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তারা কীভাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দেবে? চলমান সংস্কার বাস্তবায়নের ব্যর্থতারও সমালোচনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd