• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মনিরামপুর বিএনপি সভাপতি অ্যাড. শহীদ ইকবালের কবর জিয়ারত

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার সকাল ১১টায় তিনি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের নিয়ে যশোর শহরের কারবালা কবরস্থানে যান এবং বরেণ্য এই নেতার কবর জিয়ারত করেন।
এর আগে তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত মুসার বাসভবনে গিয়ে তাঁর সহধর্মিনী হাসিনারা খাতুনের কাছে দোয়া কামনা করেন। পরে মুসার কনিষ্ঠ পুত্র সাবেক জেলা যুবদল নেতা মঈনুল ইসলাম মঈনের সঙ্গে মুসার কবর জিয়ারত করেন অ্যাড. শহীদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম টগর, যুবদল নেতা শাহিন আলম লালুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd