• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০৫ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভা শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা নেতা মিজানুর রহমান, অনিল বিশ্বাস, সবর আলী, পলাশ বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু, সাধন বিশ্বাস ও সিরাজুল ইসলাম।
বক্তব্যে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, দেশে ফ্যাসিবাদের অবস্থা এখনো কাটেনি। ইরি মৌসুম সামনে বাজারে সারের সংকট, ধানের ন্যায্য দাম না পাওয়া, চালের মূল্যবৃদ্ধি ও কৃষিখাত নিয়ে বিদেশের সঙ্গে গোপন চুক্তির সমালোচনা করেন তিনি। বামপন্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, কৃষক–কৃষি ও দেশকে রক্ষায় ইউনুস সরকারের পদত্যাগ ও বৃহত্তর বাম ঐক্যের বিকল্প নেই।
সভায় সার সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা আয়োজন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং ৩১ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি আগামী ৩১ মার্চ জেলা সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd