• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

বিএসপির ২৫৩তম মাসিক  সাহিত্য সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ ;
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৩তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য এস. এম এ কাইয়ুম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি, আহমদ রাজু। কবিতা আলোচনা করেন, কবি রাশিদা আখতার লিলি, কবি শংকর নিভানন, কবি কুতুব উদ্দিন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, ডা. আহাদ আলী, ভদ্রাবতী বিশ্বাস, এম এ কাসেম অমিয়, আতিয়ার রহমান, কাজী খলিলুর রহমান, অ্যাড, মাহমুদা খানম, আহমেদ মাহবুব ফারুক, সানজিদা ফেরদৌস শরীফ হোসেন ধীমান প্রমুখ।
সভার শুরুতে বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সহসভাপতি কবি কাজী রকিবুল ইসলামের মায়ের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd