• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

যশোর সদরের মুরাদগড় এলাকা থেকে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা মূল্যের স্বর্ণবারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন,একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ঢাকার তাতিবাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা এবং অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd