• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক,  যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ যশোর বোর্ডে পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১,২৬৬ পরীক্ষার্থী দুই শতকের ঐতিহ্যের সাক্ষী ছাতিয়ানতলা হাট, এখনো বটগাছের ছায়ায় জমে বেচাকেনা

যুবশক্তির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন যশোরের ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির যুব উইং ‘যুবশক্তি’র কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যশোরের ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন। সোমবার উপ-কমিটি অনুমোদন করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের জলকর গ্রামের বায়েজিদ আমিনিয়া মাদ্রাসা, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর নতুন বাজার–বাড্ডা–রামপুরা এলাকায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। আন্দোলনের সময় একাধিকবার ডিবির হেনস্তার শিকার হওয়ার কথাও জানান বায়েজিদ। পরে যশোরে এনসিপি ও যুবশক্তি সংগঠনে ভূমিকা রাখেন তিনি।
দায়িত্ব পেয়ে বায়েজিদ হুসাইন বলেন, যশোরবাসীর প্রতিনিধি হয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে কাজ করতে চান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ অনুযায়ী ‘নতুন বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd