• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পারিবারিক কলহে হামলা, আহত ২ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক মালামাল উদ্ধার যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহে উদযাপিত যশোরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক মোস্তফা কামালকে খেলোয়াড়  ক্রীড়া সংগঠক ফুলের শুভেচ্ছা জানান যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার আটক ১ যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা গৌরীপুরে মেয়র পদপ্রার্থী আবুল বাসেদ কাজল এর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনিকে ঢাকা থেকে আটক ডিবি পুলিশের  জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ 

যশোরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের অবস্থান কর্মসূচি

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা মঙ্গলবার সকালে যশোর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন এবং ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেন।
নেতৃবৃন্দ জানান, দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মী দীর্ঘদিন ধরে দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। তবুও ২৬ বছর ধরে তাদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছে।
সদর উপজেলা সমন্বায়ক তহমিনা নাসরিন বলেন, চাকরি রাজস্ব খাতে থাকলেও এখনও নিয়োগবিধি নেই, বিদ্যমান বিধিও সংশোধন হয়নি। পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নেতা শাহাবুদ্দিন ও ইমরান খান জানান, লিখিত আবেদন, মানববন্ধনসহ নানা কর্মসূচি চললেও প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবারকল্যাণ কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd