• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের শার্শায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল 

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও সহ-সভাপতি ওসমান গনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। এখন তিনি গুরুতর অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, ছয় নম্বর গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়াসি উদ্দিন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর আলম, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, আব্দুর জুবায়ের শাওনসহ উপজেলা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd