• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পারিবারিক কলহে হামলা, আহত ২ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক মালামাল উদ্ধার যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহে উদযাপিত যশোরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক মোস্তফা কামালকে খেলোয়াড়  ক্রীড়া সংগঠক ফুলের শুভেচ্ছা জানান যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার আটক ১ যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা গৌরীপুরে মেয়র পদপ্রার্থী আবুল বাসেদ কাজল এর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনিকে ঢাকা থেকে আটক ডিবি পুলিশের  জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ 

পে-স্কেল নিয়ে সুখবর

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:

নবম পে-স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে ব্যস্ত সময় পার করছে সরকারি কর্মকমিশন (পে-কমিশন)। ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় আলাদা বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

পে কমিশন সূত্রে জানা যায়, সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দিয়েছেন। অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি। তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে।

কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

সূত্র :দে/রু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd