• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, সরকারের সঙ্গে নাগরিকদের সেতুবন্ধন করে সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “যশোর ইতিহাস ও ঐতিহ্যের জেলা—আগের মতো ভবিষ্যতেও যশোর সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা ধরে রাখবে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন খাতের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে আলোচনা করেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ও গবেষক বেনজির খানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এ ছাড়া বক্তব্য দেন সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস.এম. ফরহাদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, মো.আইউব, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাজ্জাদ গনি খান রিমন, সাইফুজ্জামান সাইফ, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, কাজী আশরাফুল আজাদ ও জাহিদ হাসান।
বক্তারা যশোরের যানজট, ফুটপাথ দখল, ভবদহের জলাবদ্ধতা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরে মতামত দেন।
সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাংবাদিকদের দেওয়া সব মতামত নোট করার কথা উল্লেখ করে বলেন, “এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আশা করতে পারবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd