বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। আসরের নামাজ শেষে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।