• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগআঁচড়ায় দোয়া মাহফিল

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় যশোরের বাগআঁচড়ায় অনুষ্ঠিত হয়েছে এক মানবিক দোয়া মাহফিল। অসুস্থ নেত্রীর জন্য প্রার্থনায় রাজনৈতিক মাঠ ছাড়িয়ে মানবিক আবেগই প্রাধান্য পায় এই আয়োজনে।
শনিবার (২৯ নভেম্বর) মাগরিব বাদ বাগআঁচড়া দলীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
দোয়া মাহফিলে অংশ নেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হকসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খায়রুল আলম, যুগ্ম আহ্বায়ক ইদ্রীস আলী পলাশ, ইকরামুল হোসেন ও সদস্য মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. খায়রুল আলম।
অসুস্থ নেত্রীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd