• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিতর্ক: ‘কাদা খাওয়া এমপি’ তকমা কি এবার বিএনপির ঘাড়ে?

Reporter Name / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। দলীয় অন্তর্কোন্দল কমাতে ও সৎ-যোগ্য নেতৃত্বকে অগ্রাধিকার দিতে তারেক রহমান শুরু থেকেই কড়া বার্তা দিচ্ছেন। ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিক্ষোভ,সড়ক অবরোধসহ ক্ষোভ দেখা দেয়। কিছু নেতা বহিষ্কার হলেও অনেকে কেন্দ্রের নির্দেশ মেনে ধৈর্য ধরছেন।

বিরোধপূর্ণ আসনগুলোতে প্রার্থী পুনর্মূল্যায়নে শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছে। বিশ্লেষকরা মনে করছেন প্রতিটি আসনের অতীত ভোটের ফল, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও গ্রহণযোগ্যতা যাচাই না করলে ভুল সিদ্ধান্তে আসন হারানোর ঝুঁকি বাড়বে।

এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন। ২০১৮ সালে আওয়ামী লীগ শেকড়বিচ্ছিন্ন প্রার্থী দিলে ঘূর্ণিঝড় ইয়াসের পর ক্ষুব্ধ জনতা এমপি আক্তারুজ্জামান বাবুকে কাদা ছুড়ে মারেন—তিনি পরিচিত হন ‘কাদা খাওয়া এমপি’ হিসেবে। পরে দলটি স্থানীয় প্রার্থী দেয়।

এখন ঠিক একই ধরনের বিতর্কে বিএনপি। প্রাথমিক তালিকায় স্থানীয় নয়, রূপসার এক নেতাকে প্রার্থী করায় পাইকগাছা-কয়রায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিশ্চিত জয়ে আত্মবিশ্বাসী জামায়াতও আরও সক্রিয়। অথচ ঐতিহাসিকভাবে আসনটি বিএনপির ঘাঁটি।

কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, খুলনার ৬ আসনের মধ্যে ৩টিতে পুনর্বিবেচনার আবেদন গেছে;এর মধ্যে সবচেয়ে আলোচিত খুলনা-৬। স্থানীয় নেতাদের মধ্যে অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় টিম ইতোমধ্যে মাঠের তথ্য যাচাই করছে।

এখন প্রশ্ন—আওয়ামী লীগের মতো ভুল করে ‘কাদা খাওয়া এমপি’র তকমা কি নিতে যাচ্ছে বিএনপি, নাকি প্রান্তিকের মতামত মেনে উপযুক্ত প্রার্থী দিয়ে আসন উদ্ধার করবে—তার উত্তর সময়ই দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd