• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক,  যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ যশোর বোর্ডে পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১,২৬৬ পরীক্ষার্থী দুই শতকের ঐতিহ্যের সাক্ষী ছাতিয়ানতলা হাট, এখনো বটগাছের ছায়ায় জমে বেচাকেনা

যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা ২৯ নভেম্বর থেকে টিকাদান কার্যক্রমসহ সকল স্বাস্থ্যসেবা বর্জনের ঘোষণা

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা আগামী ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করতে যাচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইপিআইসহ সব ধরনের টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, যশোর জেলা শাখা।
সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম সবুজের নেতৃত্বে স্বাস্থ্য সহকারীরা তাদের দীর্ঘদিনের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য এ কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে,
 নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক/সমমান যোগ্যতা নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান।
 ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
 পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।পুরোনো নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে অন্তর্ভুক্ত করা।বেতনস্কেল উন্নয়ন পুনঃনির্ধারণের আগে প্রাপ্ত টাইম স্কেল ও উচ্চতর স্কেল নতুন স্কেলের সাথে সমন্বয় করা।ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারী স্বাস্থ্যকর্মীদের ডিপ্লোমাধারীদের সমমান মর্যাদা প্রদান।
এ বিষয়ে সংগঠনের নেতারা জানান,এর আগে দাবিগুলো বাস্তবায়নে তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। পরবর্তীতে গত ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্তু আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন বলেও নেতারা অভিযোগ করেন।
স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে যশোরে টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd